আর্জেন্টিনার উত্তরপশ্চিমাঞ্চলীয় লা রোজা প্রদেশে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ আরোহী নিহত হয়েছেন। আট ফরাসি নাগরিক ও দুই আর্জেন্টাইন পাইলটসহ হেলিকপ্টার দুইটিতে মোট ১০ আরোহী ছিল।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে, নিহতদের মধ্যে ফ্রান্সের দুজন অলিম্পিক অ্যাথলেট রয়েছেন। এর হলেন, সাতারু কামিলি মুফাত ও মুষ্টিযোদ্ধা আলেক্সিস ভাসটাইন।
লা রোজার স্থানীয় কর্মকর্তারা জানান, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ১,১৭০ কিলোমিটার দূরের ভিলা ক্যাসতেল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। IMG0
