গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১১:৪৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোকছেদুল ইসলাম সুমন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। সুমন উপজেলার বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা পূর্বপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে বালুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুমন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাইভার পালিয়ে গেছে। তবে  ট্রাকটি আটক করা গেছে।