মিয়ানমারে শিক্ষার্থীদেরকে পুলিশের লাঠিপেটা

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১৯:৫৩
 
ছাত্রদের একটি প্রতিবাদ মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে মিয়ানমার পুলিশ। একাডেমিক স্বাধীনতা খর্ব করে এমন একটি আইনের প্রতিবাদে এই মিছিলের ডাক দিয়েছিল ছাত্ররা। পুলিশের লাঠিপেটায় অনেকই আহত হয়েছেন। এসময় অন্তত ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। ইয়াঙ্গুন থেকে ১৪০ কিলোমিটার উত্তরের লেটপাদান শহরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
একাডেমিক স্বাধীনতা খর্ব করা আইনটি বাতিলের দাবিতে গত জানুয়ারি থেকেই মান্দালয়ে আন্দোলন শুরু করে ছাত্ররা। লেটপাডনে আন্দোলনকারীদেরকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে রাখে পুলিশ। মিছিল নিয়ে এগুতে না দেয়ার জন্য যানবাহন এবং কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল পুলিশ।