বিদেশি ঋণ নিচ্ছে ইউনিক হোটেল

আপডেট : ১০ মার্চ ২০১৫, ২০:০৫
 
 
 
 
পাঁচ তারকা হোটেল নির্মাণ ও সাজসজ্জার জন্য সাড়ে ৩ কোটি ডলারের বিদেশি ঋণ নিতে যাচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সেস লিমিটেড। এ জন্য যুক্তরাজ্য-ভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিক হোটেলের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভ ১ হাজার ৬৬০ কোটি ৫০ লাখ টাকা। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ইউনিক হোটেলের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১০১ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৪৪ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৭ টাকা ৪০ পয়সা।