আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স। দলের ঢাকা উত্তরের প্রার্থী হচ্ছেন আবদুল্লাহ আল কাফি রতন।
বুধবার রাতে রাজধানীর দলীয় কার্যালয়ে সিপিবির ঢাকা কমিটির এক কর্মীসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা কমিটির সভাপতি আশরাফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির ঢাকা কমিটির সদস্য ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ।
