ডিএসই সূত্রে জানা গেছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ দশমিক ২৯ টাকা।
