প্রধান বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার গাজীপুর জেলা আদালত পরিদর্শন করেছেন।
আদালত সূত্র জানায়, প্রধান বিচারপতি হঠাৎ করেই গাজীপুর আদালত ভবনে আসেন। আদালত ভবনে প্রবেশ করে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর কক্ষে রুদ্ধদার বৈঠকে বসেন।
এসময় প্রধান বিচারপতির সাথে ছিলেন রেজিস্টার সৈয়দ আমিনুল ইসলাম, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন, জজ আদালতের বিচারকগণ, পুলিশ সুপার হারুন-অর-রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
