মেহরেপুরের গাংনী উপজেলা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার মুন্দা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চরগোয়াল গ্রামের শরিফুল ইসলাম (৪০) ও নছিমন চালক একই গ্রামের আজম (৩০)।
স্থানীয়রা জানায়, মুন্দা এলাকা দিয়ে একটি নছিমন যাওয়ার সময় এক নারী যাত্রী চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা নছিমনে থাকা শরিফুল ইসলাম ও চালক আজমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওই নারী উপজেলার চরগোয়াল গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুইজনকে আটক করা হয়েছে। মেয়ের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
