দিল্লিতে বাসে গণধর্ষণ ঘটনায় নির্মিত ছবিতে নিষেধাজ্ঞা বহাল

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১৭:০২
 
 
 
২০১২ সালে দিল্লিতে বাসে গণধর্ষণের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের একটি আদালত। খবর বিবিসির।
চলচ্চিত্রটির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করা হলে দিল্লি হাইকোর্ট জানিয়েছেন—প্রধান বিচারপতির কাছে আগামী বুধবার শুনানি করা হবে। বাক-স্বাধীনতা নিশ্চিত করতে ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হাইকোর্টে আবেদন করে আইনের তিন ছাত্র। বিবিসি ও ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির জন্য এ আপত্তিজনক বিষয়ের ওপর ছবি নির্মাণ করা হলে অধঃস্তন আদালত সেটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে। ওই ঘটনায় দোষী মুকেশ সিং নামের একজনের সাক্ষাত্কার নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। সাক্ষাত্কার দেয়ার সময় মুকেশের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। এ ঘটনায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।