ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার দেশটির একটি আদালত এই সাজা ঘোষণা করে।
২০১২ সালে ক্ষমতায় থাকাকালে দেশটির প্রধান বিচারপতিকে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন নাশিদ। তিনি ক্ষমতার অপব্যবহার করে আদেশটি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
