টাঙ্গাইলের নাগরপুরে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধাদের স্মরণে (বস) বাংলাদেশ অরফানেস সাপোর্ট স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে রবিবার বিকেল থেকে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম গেরিলার সভাপতিত্বে তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন আলহাজ্ব হযরত মাওলানা মো. আলী আকবর। এতে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ দুলাল। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী উপ কমিটির সহ-সম্পাদক তারেক শামস খান হিমু। উক্ত মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা মো. খাদেম আলী খোকন।
