সিলেট নগরী থেকে অপহৃত স্কুলছাত্র সাঈদের (৯) বস্তাবন্দী গলিত লাশ এক পুলিশ সদস্যের ভাড়া বাসার চিলেকোঠা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় কনেস্টবল এবাদুরের স্ত্রী বাসায় ছিলেন। তিনি একটি বিউটি পার্লারের পরিচালক। বাসাটি এক প্রবাসীর।
সিলেট এসএমপির এডিসি রহমত উল্যাহ জানান, মোবাইল ট্রাকিং এর মাধ্যমে শিশু সাঈদ অপহরণের সাথে জড়িত সন্দেহে কনেস্টবল এবাদুরসহ তিনজনকে আটক করা হয়েছে।
এক সময় সাঈদের পরিবারের সাথে তার পরিবার একই বাসায় সাবলেট থাকতো। এই সুবাদে সাঈদের পরিবার ছিল পূর্ব পরিচিত। নগরীর শাহী ঈদগাহ হযরত শাহ মীর (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বুধবার স্কুল থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরে দুর্বৃত্তরা মোবাইল ফোনে প্রথমে ৫ লক্ষ টাকা ও পরে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে সাঈদের পিতা মতিন মিয়া অভিযোগ করেন। টাকা পাওয়ার আধঘণ্টা পর সাঈদকে ফেরত দেয়ার কথা বললেও অপহরণকারীরা সঠিক অবস্থান দিচ্ছিল না। পরে পুলিশ, র্যাব ও সিআইডি অভিযান চালিয়ে তার দৃতদেহ উদ্ধার করে।
