পল্টনে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৯:০৫
 
 বিএনপি’র নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে রবিবার  দুপুরে রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’পুলিশসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, পুলিশ কনস্টেবল মিজানুর রহমান ও শাহাদাৎ হোসেন এবং দোকান কর্মচারী আবু হানিফ মুন্সি (২৮)।
 
এদের মধ্যে  হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দু’পুলিশ কনস্টেবলকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পল্টন মডেল থানা পুলিশ জানায়,  দুপুর  পৌনে ১২টার দিকে পল্টন টপ কালেকশন গলির মুখে পরপর ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় কর্তব্যরত দু’পুলিশ কনস্টেবলসহ ৩ জন আহত হন। এ ঘটনায় কেউ আটক হয়নি।