ঝিনাইদহের কোটচাঁদপুরে মিরাজ (১২) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামবার সকালে উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে ঐ এলাকার মোহর আলীর ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত শনিবার সে গ্রামে ওয়াজ শুনতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে চাষীরা মাঠে কাজ করেত গিয়ে ভুট্টাক্ষেতে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
