বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২২:৩২
 
যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ (৭০) নিহত হয়েছেন।  সোমবার সন্ধ্যায় উপজেলার রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। প্রথমে তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল ওয়াদুদ উপজেলার আজমেহেরপুর গ্রামের বাসিন্দা। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায়  ট্রাকটি জব্দ করা হয়েছে।