নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ,উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মফিজ উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সেলিম প্রমুখ। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
