সাতক্ষীরা ও গোমস্তাপুরে ৪২ জন গ্রেফতার

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ০১:৩৭

নাশকতার আশংকায় সাতক্ষীরায় চলমান পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ০৩ কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
গোমস্তাপুরে জামায়াত
কর্মী আটক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, ঐ গ্রামের জামায়াত কর্মী দুলাল (২৫) কে নাশকতার মামলায় আটক করা হয়েছে।