তিন নেতার মাজার থেকে ১৮টি ককটেল উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১২:২১
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়।
এক মুঠোফোন বার্তায় জানানো হয়েছে, রাতে অভিযান চালিয়ে তিন নেতার মাজার এলাকা থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।