বন্দরনগরী নারায়নগঞ্জের শিমরাইলে মুনস্টার মার্কেটিং নামে একটি বিপণন কোম্পানির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের উত্পাদিত কসমেটিক্স সামগ্রী বিভিন্ন বিদেশি নামকরা ব্র্যান্ডের নামে বিপণনের প্রমাণও পাওয়া গেছে।
সমপ্রতি শুল্ক গোয়েন্দা বিভাগ হাতেনাতে এমন অনিয়ম উত্ঘাটন করার পর প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করে দেয়।
সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক বেলায়েত হোসেন বেলালের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, আমদানিকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। আর এর মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লাখ শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। এছাড়া বিদেশি ব্র্যান্ডের নামে উত্পাদিত পণ্য ক্রয়ে ভোক্ত প্রতারিত হওয়া ও তা জনস্বাস্থ্যের জন্য হুমকি বলেও মনে করা হচ্ছে।
