ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি’র (ডিপিডিসি) গ্রাহকরা এখন থেকে অনলাইনে বিদ্যুত্ বিল পরিশোধ করতে পারবে। গতকাল বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে ডিপিডিসি। প্রাইম ব্যাংককের সব শাখার মাধ্যমে অনলাইনে এ বিদ্যুত্ বিল দিতে পারবে গ্রাহকরা।
চুক্তি সই অনুষ্ঠানে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল হাসান (অব.), প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিপত্রে সই করেন ডিপিডিসির সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী এবং প্রাইম ব্যাংককের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবীবুর রহমান।
