বাংলাদেশের পরাজয়ে ক্রিকেটপ্রেমীর মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০১৫, ১৬:৩৩
 
 
বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উপজেলার কেশবপুর গ্রামের বখতিয়ার হোসেন জানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজির আলী (৪৫) অনেকের মতোই বৃহস্পতিবার সারাদিন বাড়িতে বসে ভারতের সাথে বাংলাদেশ দলের খেলা দেখছিলেন। খেলায় বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতে পেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলা শেষে বাংলাদেশ দলের শোচনীয় পরাজয় সইতে না পেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।