বিওয়াইএলসির নতুন চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন আকতার মতিন চৌধুরী। শুক্রবার বিওয়াইএলসির কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক সাধারণ সভায় ২০১৫- ২০১৭ সালের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। আকতার মতিন চৌধুরী, এফসিএ, নোভিস্তা ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
এ সময় মনজুর হাসান ওবিই, জাফর সোবহান, পিয়াল ইসলাম, হুমাইয়রা আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, প্রতিষ্ঠানের সভাপতি ইজাজ আহমদসহ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ প্রতিষ্ঠানের সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার মনজুর হাসান বলেন, ‘জনাব চৌধুরী, ইংল্যান্ড ও ওয়েলস চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের একজন ফেলো, তিনি তার জীবনকে একটি সফল কর্মজীবন হিসেবে সংযুক্ত করেছেন এবং আমি নিশ্চিত যে তিনি আগামী দিনে বিওয়াইএলসিকে আরও উচ্চ শিখরে নিয়ে যাবেন।’
আকতার মতিন চৌধুরী বলেন, ‘বিওয়াইএলসি আমার মাঝে নেতৃত্ব স্থাপন করেছে, এতে আমি খুবই অনুপ্রাণিত। বিওয়াইএলসি যে কাজ করছে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য বাংলাদেশে নেতৃত্ব বিষয়ক প্রোগ্রামের পরিমাণ সম্ভাবনামূলক ভাবে বেড়ে যাচ্ছে। তাছাড়া এ ধরনের প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের বেশির ভাগ তরুণ তাদের সুযোগ তৈরি করতে পারছে।’
বার্ষিক সভায় এ প্রতিষ্ঠানের ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং ২০১৫ সালের উল্লেখযোগ্য কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।
