হবিগঞ্জে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১১:৪৭
 
হবিগঞ্জের নবীগঞ্জে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে স্থানীয়দের কাছে লাশগুলো উদ্ধার করা হয়েছে। এর এর মধ্যে বাড়ির পুকুর থেকে শিশু মুসা মিয়া ও মুসলিমা বেগমের এবং বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মা রুমেনা বেগমের লাশ পাওয়া যায়।
নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।