রত্নগর্ভা মা স্বর্ণপদক পেলেন হামিদা বেগম

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৫২

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার মা হামিদা বেগমকে রত্নগর্ভা মা স্বর্ণপদক ২০১৮ প্রদান করেছে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সফেন’। সম্প্রতি ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর হাত থেকে হামিদা বেগম এর পক্ষে পদকটি গ্রহণ করেন তাঁর ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মাদ বজলুর রহমান, ড. মোহাম্মাদ আব্দুল হালিম মিয়া এবং নাতি আহমেদ জাকি হায়দার শুভ।—প্রেস বিজ্ঞপ্তি