সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৪:০৯


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন (৭) নামে এক শিশুর নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় পণ্যবাহী একটি ট্রাক আয়শাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।