সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর দূর্গাবাটি মাদিয়া নামক স্থানে প্রায় আড়াই’শ ফুট বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে দুই হাজার বিঘা মৎস্য ঘের ও ৮ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কাজও শুরু হয়েছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গতকাল থেকে কয়েক’শ লোক নিয়ে বাধ সংস্কারের কাজ চলছে। দ্রুত বাধটি সংস্কার করা না হলে শ্যামনগর উপজেলা সবকটি ইউনিয়ন প্লাবিত হবে।
