জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকসহ ৬ শিবিরকর্মী আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৫:১৪
জয়পুরহাটে নাশকতার চেষ্টাকালে এক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- খঞ্জনপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক বকুল হোসেন (৩৫), খঞ্জনপুর সাখিদার পাড়ার আ. হামিদের ছেলে শফিকুল ইসলাম (১৬), একই গ্রামের মামুনের ছেলে আ. মোমিন (১৪), মোকছেদ আলীর ছেলে মিনারুল ইসলাম (১৪), বেল আমলা গ্রামের ওমর ফারুকের ছেলে নাইম (১৩) ও বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুর পুর গ্রামের আ. মান্নানের ছেলে নয়ন (১১)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের খঞ্জনপুর এলাকার মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসার শিক্ষক বকুল হোসেন সহ ৬ শিবির কর্মীকে আটক করা হয়। তারা নাশকতার চেষ্টা করছিল বলে তিনি জানান।