বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৭:৩২
 
 
 
 
বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নওয়াব আব্দুল মালেক জুট মিলস লিমিটেডের এমডি আহমেদ হোসেন। ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এ এইচ জুট স্পিনার্স অ্যান্ড বেল্টিং লিমিটেডের এমডি আবুল হোসেন। মঙ্গলবার সংগঠনের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মেয়াদের জন্য তারা নির্বাচিত হন।
পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন—ফারিয়ান ইউসূফ, মো. ফজলুর রহমান, হুমায়ুন কবির, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, মোজাম্মেল হক, কামরুল আহসান, সারোয়ার হোসেন, শেখ শামসুল আবেদিন, জাহিদ মিয়া ও মো. জহিরুল হক।