সাবেক অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রীসহ দুইজনকে গলা কেটে হত্যা

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২১:৩২
 
রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি বাড়ির দোতালার ফ্ল্যাটে পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী রওশন আরা (৬৫) ও তার গৃহকর্মী কল্পনা (১৫) খুন হয়েছেন।
 
মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ৫৬, উত্তর যাত্রাবাড়ীর বাড়ির দোতালায় রওশান আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনাকে (১৩) ঘাতকরা গলা কেটে হত্যা করেছে।
 
নিহতদের শরীরের ধারালো ছুরির আঘাতের চি‎হ্ন রয়েছে। রওশন আরার স্বামী আব্দুল কুদ্দুস অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। কয়েক বছর আগেই আব্দুল কুদ্দুস মারা গেছেন। কলাপট্টির তিনতলা বাড়ির মালিক রওশন আরা। তার তিন ছেলে ও দুই মেয়ে আমেরিকা থাকেন।
 
যাত্রাবাড়ী থানার এসআই পরিমল চন্দ্র জানান, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ যায়। এসময় বাড়ির প্রবেশ দরজা খোলা ছিল।  পরে সিআইডি’র ক্রাইমসিন বিভাগ হত্যার আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে তাদের খুনের কারণ পুলিশ জানতে পারেনি।
 
পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। লাশ দুইটি ঘরের মেঝেতে পড়ে ছিল। ঘরের জিনিসপত্র তছনছ করা