শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে সমন্বয় কমিটির সভা ৩০ মার্চ

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ২১:৫৩
 
 
 
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আগামী ৩০ মার্চ একটি সমন্বয় সভার আয়োজন করেছে ডিএসই।
ডিএসইত সূত্রে জানিয়েছে—প্রথম বারের মতো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজের সাথে এ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শেয়ারবাজারে কাঙ্ক্ষিত গতি ফেরাতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।