বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১৪:৪১
গাজীপুরের সিটি করপোরেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।  
তারা হলেন- টেকনগরপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৩০) এবং ভোগড়া এলাকার স্টারলাইট স্যুয়েটার কারখানার শ্রমিক শুকুর আলী (২৯)। শুকুর বগুড়ার শাহজাহানপুর উপজেলার খন্না নতুন পাড়া এলাকার চান মিয়ার ছেলে।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও টেকনগরপাড়া এলাকায় নিজেদের বাড়িতে আলাদা ঘটনায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
জয়দেবপুর থানার এসআই মো. দিদার আলম জানান, সকাল ১০টার দিকে শুকুর ভোগড়া এলাকায় তাদের নির্মাণাধীণ বাড়িতে ওয়্যারিংয়ের কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হন।
আর সকাল সাড়ে ৭টার দিকে টেকনগরপাড়া এলাকায় নিজের বাড়ির বিদ্যুৎলাইনে কাজ করতে গিয়ে সফিকুল বিদ্যুৎপৃষ্ট হন।