জেলার শিবগঞ্জ পৌরসভার শহড়াতলা এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ পৌরসভার হাসেন আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ পৌরসভার শহড়াতলা এলাকায় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক রেজাউল করিমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ঘাতক ট্রাকটিতে আটক করা সম্ভব হয়নি। এদিকে, সকালে উপজেলার পাইলিং মোড় এলাকায় ট্রাক চাপায় আহাদ আলী নামে আরো একজনের মৃত্যু হয়।
