নরসিংদীর রায়পুরায় শনিবার সন্ধ্যায় ছিনতাইকারীদের গুলিতে শহীদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। ঘটনার বিবরণে প্রকাশ, কাশেম মিয়ার পুত্র শহীদ মিয়া অন্যান্য বন্ধুবান্ধবদের নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাধাগঞ্জ বাজারের পাশে বসে কথাবার্তা বলছিল। এ সময় কতিপয় ছিনতাইকারী জনৈক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিল। ঘটনা টের পেয়ে শহীদ মিয়া তার সঙ্গীদের নিয়ে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করে। তখন ছিনতাইকারীরা তাকে গুলিকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শহীদ মিয়ার মৃত্যু ঘটে।
