গাড়ির প্রতি নারী ক্রেতাদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৫:৪৭
নারী ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে নতুন নতুন আকর্ষনীয় পদক্ষেপ নিচ্ছে আন্তর্জঅতিক বিভিন্ন গাড়ির ব্র্যান্ড। নারী ক্রেতাদের তাদের গাড়ির প্রতি আকৃষ্ট করার জন্য নিচ্ছে নানা কৌশল। বিশ্বজুড়ে শীর্ষ গাড়ির ব্র্যান্ডগুলো বিশেষভাবে নারী ক্রেতাদের তাদের গাড়ির প্রতি আকৃষ্ট করার জন্য কি কি কৌশল প্রয়োগ করছে, তার উপর পরিচালিত এ এক গবেষণায় দেখা গেছে, প্রতি ৫ জন নারীর ১ জন গাড়ির ওয়ার্কশপ যাওয়া পরিহার করে চলে। এর কারণ হল, ২২ শতাংশ নারী ওয়ার্কশপের পরিবেশ নিয়ে সন্তুষ্ট না, ২৮ শতাংশ বলেছে যে তারা সহজে প্রযুক্তিগত প্রশ্ন করতে সক্ষম হয় না এবং ৩১ শতাংশ বলেছে তারা লেনদেনের কথাবার্তাতে বিচলিত হয়ে পড়ে।
গাড়ির প্রতি নারী ক্রেতাদের আকর্ষণ নিয়ে গবেষণাটি পরিচালনা করেছে অনলাইন ভিত্তিক গাড়ি কেনা-বেচার মাধ্যম কারমুডি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টয়োটা ব্যবহূত গাড়ির প্রায় অর্ধেক নারীরা কিনেন টয়োটা ডিলারদের থেকে। ফলাফলে আরো জানা গেছে যে গাড়ির ব্র্যান্ড  নিসান, তাদের “লেডি ফার্স্ট” প্রজেক্ট-এর জন্য জাপানে তিনশর বেশি ডিলারশিপ পুনর্গঠন করবে মহিলা ক্রেতাদের সুবিধার্থে। সম্প্রতি আরো দেখা যাচ্ছে যে সামাজিক মিডিয়ার মাধ্যমে বিক্রয় ও মার্কেটিং এর  একটি প্রধান পদ্ধতি হয়ে উঠেছে, সমাজের নারীদের গাড়ির প্রতি আকৃষ্ট করার জন্য। নারীদের আকর্ষণ করতে নেয়া বিভিন্ন উদ্যোগের বিশ্লেষণ করে উল্লেখ করা হয়েছে, তরুণ নারী পেশাজীবীদের লক্ষ্য করে বিএমডাব্লিউ চালু করেছে তাদের “জয়” ক্যাম্পেইন। ২০১৪ সালের পূর্বে ১০ জনের মধ্যে ৮ জন পোর্শ ক্রেতা ছিল পুরুষ। এ ব্যান্ডটি নারী ক্রেতাদের আকৃষ্ট করতে নিয়েছে নানা উদ্যোগ। এমনকি নারী টেনিস তারকা মারিয়া শারাপোভাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা দিয়েছে।
ল্যান্ড রোভারের একটি মডেলের ডিজাইন করা হয় ভিক্টোরিয়া বেকহামকে দিয়ে, এ মডেলের গাড়িটি পুরুষের চেয়ে নারী ক্রেতা বেশি। আরো একটি উদাহরণ হল, চীনে ১০ জনের মধ্যে ৮ জন বিএমডাব্লিউ মিনি ড্রাইভার হল নারী। যেহেতু ২০১৪ বিএমডাব্লিউ মিনিতে আছে অটোম্যাটিক পার্কিং, ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ও ব্যাক-আপক্যামেরা, যা সব মেয়েদের কাছে গাড়িটি আরো আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত করে তুলেছে। নারীদের আকর্ষণ করতে গাড়ীর ব্র্যান্ডগুলো নিয়ে আসছে আরও বেশি ইন্টেরিওর স্পেস, উচ্চমানের সব মেটেরিয়াল যেমন লেদার এবং পার্কিং করার ও চালানোর জন্য উন্নত মানের সব বৈশিষ্ট্য। প্রতিবেদন অনুযায়ী খুব শীঘ্রই গাড়ির মার্কেটের প্রধান ও মূল্যবান ক্রেতার অংশ হয়ে উঠবে নারীরা।