নাটোরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২০:০১
 
নাটোরের বাগাতিপাড়ায় হাত-পা বাঁধা ও এসিডে ঝলসে দেওয়া অবস্থায় মমতাজ আলী (৪৪) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের টেটন পাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মমতাজ আলী  শুক্রবার উপজেলার হাটদৈল বাজার থেকে একই এলাকার জালালাবাদে ভাড়া নিয়ে যায়। পরে রাতে আর বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে রবিবার সকালে টেটন পাড়া এলাকার একটি গম ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
 
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।  পুলিশ হত্যার  কারণ জানাতে পারেনি।