ভূঞাপুরে পেট্রোলবোমাসহ ৩ জন আটক

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ০৮:৫৬


টাঙ্গাইলের ভূঞাপুরে ২টি পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সিরাজকান্দি বাজারে অভিযান চালিয়ে একটি স্টিলের দোকান থেকে পেট্রোলবোমা ২টি উদ্ধার করা হয়। এ সময় ঐ দোকানের মালিকসহ তিনজনকে আটক করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আল-আমিন (২৫), কালিহাতী উপজেলার বেড়িপটল গ্রামের শমসের আলীর ছেলে আব্দুল আলীম (১৭), একই উপজেলার দেওগাতী গ্রামের আমির হোসেনের ছেলে কুদ্দুছ (১৬)।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।