সাতক্ষীরায় বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ২৭

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১১:৪৩
নাশকতার অভিযোগে সাতক্ষীরার বিএনপি-জামায়াতের চার কর্মীসহ মোট ২৭ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির দুইজন ও জামায়াতের দুইজন কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।