টঙ্গীতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৭:৪১
 
 
গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় তামিসনা কারখানার দেয়াল ধসে হাসান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরো দুই শ্রমিক। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে রাখা হয়েছে।
 
কারখানার সহকাকারী প্রকৌশলী মো. ফয়জুর রাজ্জাক জানান, টঙ্গীর মুদাফা এলাকায় তামিসনা কারখানার একটি কক্ষের দেয়াল ভাঙ্গার কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক।আজ দুপুরে হঠাৎ ওই দেয়ালের কিছু অংশ ধ্বসে গেলে কয়েকজন শ্রমিক দেয়ালের নীচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই হাসান নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলায়।