গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় রানা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রানা ওয়ালটন মাইক্রোটেক্স করপোরেশনের টিভি সেকশনে কাজ করতেন। তার বাড়ি টাঙ্গাইলে বড়টিয়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে রানা কারখানায় যাচ্ছিলেন। কারখানা গেটের সামনে পৌঁছলে নবীনগর থেকে চন্দ্রাগামী তিতাস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মো. দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
