রাজধানীর কাওরান বাজারে মাছের আড়তে সাড়ে সাত হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১১ মৎস্য ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান চালায়।
র্যাব-২’র (এএসপি) সহকারী পুলিশ সুপার মারুফ হাসান জানান, জব্দকৃত জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
