আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের ৭ জন নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১৭:৫৪
 
আফগানিস্তানের পূর্বাঞ্চলের গজনী প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ সাত জন নিহত হয়েছে। কেনাকাটা শেষে একটি মিনিবাসে করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। খবর-এএফপি’র।
গজনী প্রদেশের মুখপাত্র শফিকুল্লাহ নাং বলেন, প্রদেশের আনদার জেলায় মিনিবাসটি পেতে রাখা একটি স্থল মাইনে আঘাত হানার পর এটি বিস্ফোরিত হয়। এতে তিন নারী ও তিন শিশুসহ একই পরিবারের সাত জন নিহত হয়।
আনদার জেলার প্রশাসক কাসেম দিসিওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনদার জেলায় হাজার হাজার মাইন পুঁতে রেখেছে তালেবান। আফগান বাহিনী এখানে প্রতিদিন ২০ থেকে ৩০ টি স্থল মাইন নিষ্ক্রিয় করছে।
বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সূত্র: এএফপি