নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১১:২৩
 
চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলি এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সমীর দত্ত নামে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সমীর উত্তর কাট্টলি এলাকার শ্যামল দত্তের ছেলে।
পুলিশ জানিয়েছে, সমীর নিখোঁজ জানিয়ে মঙ্গলবার বিকালে আকবর শাহ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল। আজ সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।