সুপথে ফিরে আসুন নইলে পরিণাম ভয়াবহ: কক্সবাজার পুলিশ সুপার

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৯:০১

কক্সবাজারের টেকনাফে মাদক, জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, ইয়াবা ব্যবসায়ীদের ধ্বংস অনিবার্য। সময় থাকতে রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করুন। যারা ছদ্মবেশে আছেন তাদের তালিকা করা হয়েছে। সুপথে ফিরে না এলে মাদক কারবারিদের পরিণাম ভয়াবহ হবে। মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে। 

এলাকার জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ সুপার আরো বলেন, আপনারা অবগত আছেন কারা ইয়াবা ব্যবসায়ী। তথ্য না দিলে আপনাদেরকেও আসামি করা হবে। 
 
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার হ্নীলা বাসস্ট্যান্ডে ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক, জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী সভাটি থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) তাহিদ আদনান তাহিয়ান। 

আরো পড়ুন: ৩৯ বছর পর আবার বড় পর্দায় ‘উত্তম কুমার’!

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারি ফরিদুল আলম, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

ইত্তেফাক/অনি