দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে উভয় দেশের শেয়ারবাজার ও মুদ্রাবাজারে। পাকিস্তান ও ভারতে শেয়ারের পাশাপাশি মান হারিয়েছে দেশ-দুটির মুদ্রাও। গত মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জের এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ১ দশমিক ৪ শতাংশ হারিয়েছে। পাকিস্তানে ভারতীয় যুদ্ধবিমানের হামলার প্রভাবে ডলারের বিপরীতে রুপি দশমিক ৫ শতাংশ মান হারিয়েছে। পাশাপাশি দেশটির সার্বভৌম বন্ডেও পতন দেখা গেছে। তবে ভারতের ওপর নেতিবাচক প্রভাব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। একইদিনে পাকিস্তানের কেএসই-১০০ সূচক ৭৮৫ দশমিক ১২ পয়েন্ট হারিয়ে ৩৮ হাজার ৮২১ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
নাঈমা সুলতানা
