ইত্তেফাক রিপোর্ট
বাংলা একাডেমি প্রবর্তিত চারটি পুরস্কার— সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার- ২০১৮, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৮, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়েছে।
এ বছর সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮-এ ভূষিত হয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন কবি আবিদ আজাদ (মরণোত্তর)। কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হায়াত্ মামুদ। আগামী মাসের ৮ ডিসেম্বর শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার প্রদান করা হবে।
