প্রতিষ্ঠার তিন বছর পার করল লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বরেণ্য লোক সঙ্গীত শিল্পী মোঃ হাসেমকে সংবর্ধনা প্রদান করা হয়। লোকাঙ্গনের সভাপতি নারায়ণচন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
