চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তবে এই পরিচয়টা দেশের ছবি দিয়ে সেভাবে প্রশংসিত না হলেও তেলেগু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলে এসেছেন সিনে আলোচনায়। তার প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’ মুক্তি পায় ভারতের দেড়শ’ সিনেমা হলে। প্রথম ছবির সফলতার পর এবার দ্বিতীয় তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলা। তবে এখনই ছবি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইছেন না তিনি। ছবিটির সাথে কাগজ কলমে চুক্তি হওয়ার পরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে। মেঘলা বলেন, ‘তেলেগু ছবিতে কাজ করার পর সেখানে ও আমাদের দেশে অনেক প্রশংসা পেয়েছি। সামনের মাসে নতুন একটি ছবির কাজে হায়দ্রাবাদ যাবো। এখনো চুক্তিবদ্ধ হয়নি নতুন ছবিটিতে। ছবিতে চুক্তির পর সবকিছু জানাবো।’
২০১৭ সালের ডিসেম্বরে হায়দ্রাবাদে ‘সাকালাকালা ভাল্লাভুডু’ ছবিতে অভিনয়ের জন্য অডিশন দেন মেঘলা। শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ভারতের দক্ষিণের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পান মেঘলা।
