ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৩:৩০
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওহেদ আলি (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার  সকাল সোয়া ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওহেদ উপজেলার দৌলতপুর উপরটোলা গ্রামের মোহাঃ জিন্নুর রহমানের ছেলে ও শিবগঞ্জ সেলিনাবাদ ৩নং সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, সকালে ওহেদ সাইকেলযোগে  শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে নানা যাবার পথে কানসাট উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। সোনা মসজিদ স্থল বন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরো জানান  হেলপার ও চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।