ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি সোনাসহ চারজনকে আটক করেছে শুল্ক বিভাগ। রবিবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-আবদুল হালিম, বেলাল উদ্দীন, মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ আনোয়ার।
শুল্ক বিভাগের সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। ঐ চারজন চট্টগ্রাম থেকে বিমানে উঠেছিলেন। বেলা পৌনে তিনটার দিকে বিমানটি ঢাকার বিমানবন্দরে নামে। টার্মিনালে তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি সোনা পাওয়া যায়।
