ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল সড়কে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় সাত ঘণ্টা পর সোমবার সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আড়িখোলা স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, সোমবার রাত তিনটার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যূত হয়। ঘটনার পর থেকে প্রায় সাত ঘণ্টা দুই দিকের ট্রেন চলাচল ব্যাহত ছিল। এতে করে ঢাকা থেকে চট্টগ্রামগামী পারাবর্তা ও কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী সিলেট এক্সপ্রেস ট্রেনের সাধারণ যাত্রীরা পড়ে ভোগান্তিতে। ভোর পাঁচটা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়। সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
